লোড হচ্ছে...

পাকুড়িয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন ।


আবুল হাশেম রাজশাহী : রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফকরুল হাসান বাবলু।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাবুদ্দিন, মো. সজল মাহমুদ খান বিশিষ্ট সমাজ সেবক পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কমল, ভারপ্রাপ্ত সভাপতি অমল থানদার, সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের মোল্লা, মো. জিয়াউর রহমান জিয়া ও মো. বাবর আলীসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের কল্যাণ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে সাধারণ ও অসচ্ছল পরিবারের আর্থিক সুরক্ষা এবং জীবনযাত্রার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ সহায়ক হবে। তাঁরা কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ