দিনাজপুর প্রতিনিধি: SM tv media:দিনাজপুর জেলার ঘোড়াঘাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস যথাযথ ভাবে পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয়, করবো সমবায়,গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ "এ উপলক্ষে ৮ নভেম্বর রোজঃ রবিবার বেলা ১১ টায় ঘোড়াঘাট উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে উপজেলা চত্তরে জাতীয় পতাকা ও সমবায় সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।এর পরেই উপজেলার সকল সমবায় সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা,কর্মচারী বৃন্দের অংশ গ্রহনে এক বিশাল র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে গিয়ে শেষ হয় । ঘোড়াঘাট উপজেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা( ভূমি) সহকারী কমিশনার আবদুল আল মামুন কাউসার শেখ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম,ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসের সহকারী কর্মকর্তা নাসরিন সুলতানা,ঘোড়াঘাট উপজেলা যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম, ঘোড়াঘাট থানার এস,আই ওয়াজেদ উল্লাহ,ঘোড়াঘাট উপজেলা ছাত্র দলের আহবায়ক ও কশিগাড়ী সমবায় সংগঠনের নেতা জোবায়ের আহমেদ সাদ্দাম, যুগ্ম আহবায়ক জনি খান,ঘোড়াঘাট উপজেলা যুবদলের সিনিয়র সদস্য জাহাঙ্গীর আলম, ঘুঘড়া সমবায় সংগঠনের নেত্রী মহসিনা সহ বিভিন্ন সমবায় সংগঠনের নেতা শ্রী যতীশ চন্দ্র, মুকুল সহ প্রমুখ।আলোচনা সভা শেষে ঘোড়াঘাট উপজেলার ৬টি সমবায় সংগঠনের সফল নেতৃবৃন্দকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলা সরকারি সকল দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দ, ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মোখলিছুর রহমান সহসাংগঠনিক মোঃ সারুল ইসলাম, নির্বাহী সদস্য মোহাম্মদ কায়সার হাবিব পাপ্পু , নির্বাহী সদস্য মোঃ সোহেল তানভীর, সাধারন সম্পাদক শাহ আলম,সহ স্থানীয় গণমান্য ব্যক্তি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ