লোড হচ্ছে...

মানিকগঞ্জে সেফফুড এগ্রো ইন্ডাস্ট্রিজের বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক লিটন ।


মানিকগঞ্জ প্রতিনিধি: রাকিবুল ইসলাম মানিকগঞ্জে ভেজালমুক্ত, নিরাপদ ও প্রাকৃতিক খাদ্যপণ্য সাধারণ ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সেফফুড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে মানিকগঞ্জ সদর বাসস্ট্যান্ড এলাকার পৌর বহুমুখী আদর্শ মার্কেটের কাঁচাবাজারে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বহুমুখী আদর্শ মার্কেট কমিটির সভাপতি মো. রবিউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেফফুড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক লিটন।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ও প্রেস সোসাইটি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক আবুল হোসেন এলএলবি, সংগঠনটির অর্থ সম্পাদক ও দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক ছাবিনা দিলরুবা, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক সরেজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. দেলোয়ার হোসেন।এ ছাড়া উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিহাব সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়া আহমেদ কবির, অ্যাডভোকেট ফারুক মোল্লা, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. রাজা মিয়া, কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাভেল, জেলা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন।এ সময় আরও উপস্থিত ছিলেন সেফফুড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) স্বপ্না আক্তার, কোম্পানির পরিচালক রাকিবুল ইসলাম অনিক এবং জিএম ও পরিচালক রোকনুজ্জামানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।নতুন এ বিক্রয় কেন্দ্রে পাওয়া যাবে গরুর ঘানি ভাঙা সরিষার তেল, ঢেঁকিছাঁটা চাল, বিভিন্ন ধরনের মসলা, জাঁতায় পেষা ডাল, খাঁটি মধু, ঘি-সহ নানা ধরনের খাদ্যপণ্য।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ভেজালমুক্ত, মানসম্মত ও খাঁটি খাদ্যপণ্য ভোক্তাদের হাতে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে তাদের এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নতুন বিক্রয় কেন্দ্র চালুর ফলে মানিকগঞ্জের সাধারণ ক্রেতারা সহজেই প্রয়োজনীয় খাদ্যপণ্য সংগ্রহ করতে পারবেন।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে মানিকগঞ্জে নিরাপদ খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণের পাশাপাশি ভোক্তাদের মধ্যে বিশুদ্ধ ও মানসম্মত খাদ্যপণ্য ব্যবহারে আগ্রহ বাড়বে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ