জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার চাঁদপুর চাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন এবং নাগরিক দুর্ভোগ লাঘবের প্রত্যাশা নিয়ে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মোঃ সুমন গাজী। ওয়ার্ডের রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসন এবং ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার সমস্যা সমাধানকে অগ্রাধিকার দিতে চান তিনি।সুমন গাজীর মতে, বৃষ্টি হলেই ২নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়। অপরিকল্পিত বা অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং যত্রতত্র ময়লা-আবর্জনা জমে থাকার কারণে বাসিন্দাদের দৈনন্দিন চলাচলে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।তিনি বলেন, “আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে ২নং ওয়ার্ডের কাউন্সিলর হতে পারি, তাহলে এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে সর্বোচ্চ চেষ্টা করব। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ময়লা-আবর্জনা অপসারণ এবং বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টির সমস্যা সমাধানে কাজ করব। আমার লক্ষ্য হবে, ওয়ার্ডের মানুষ যেন অপ্রয়োজনীয় কষ্টের শিকার না হন।”তিনি আরও জানান, এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে ২নং ওয়ার্ডকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে চান।আসন্ন পৌর নির্বাচনে ২নং ওয়ার্ডের ভোটারদের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করে সুমন গাজী বলেন, জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে কাজ ।

0 মন্তব্যসমূহ