পতনউষার আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন এর পরিবারের পক্ষ থেকে দেশ ও প্রবাসের সবাই-কে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন – সংগঠন এর ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া আহমদ রাফি
মানুষে মানুষে ভালবাসার বন্ধন সুদৃঢ় হোক। স্বাভাবিক জীবনের ছন্দে দেশ, পৃথিবী হোক আলোকিত। দেশের মানুষের জীবন হোক স্বস্তির, দীপ্তিময় ও নির্মল আনন্দের।
তিনি আরো বলেন- ঈদ উল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদের সব ভেদাভেদ ভুলে এক হতে শেখায়। অভাবী এবং দুস্থ ও বিপদগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে আসার প্রেরণা এ সময় তিনি আরও বলেন বিগত দিন এগুলোতে আমি সাংবাদিক সহ সকলের পাশে ছিলাম আমৃত্যু থাকবো। এসময় তিনি শুভেচ্ছা বার্তায় আরোও বলেন- হজরত ইব্রাহীম (আ.) মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা মুসলিম জাহানের কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। তিনি ঈদের দিন নির্ধারিত স্থানে পশু কুরবানি দিয়ে পরিবেশ দূষণমুক্ত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।


0 মন্তব্যসমূহ