অভিযানে নেতৃত্ব দেন পাঁচবিবি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি। পুলিশি নিরাপত্তা নিশ্চিত করেন থানার সিনিয়র এসআই মোঃ আব্দুল্লাহ আল মাসুম এবং মৎস্য অফিসের অফিস সহকারী মোঃ মাহমুদুল হাসান।
মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি বলেন, অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরা দেশের জলাশয়ের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের জাল মাছের প্রজনন ও জীববৈচিত্র্যের জন্য হুমকি তৈরি করে। তাই অভিযান চালিয়ে এগুলো জব্দ ও ধ্বংস করা হয়েছে। তিনি আরও জানান, এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আগ্রীরা বিস্তারিত জানতে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।


0 মন্তব্যসমূহ