লোড হচ্ছে...

দায়েমছাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমানকে ফুলসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়।

দায়েমছাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমানকে ফুলসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দায়েমছাতি উচ্চ বিদ্যালয়ের সৎ, নিষ্ঠাবান ও আদর্শ প্রধান শিক্ষক মফিজুর রহমান বি.এসসি দীর্ঘ ৩৯ বছরের কর্মজীবন শেষে অবসর গ্রহণ করেছেন। এ উপলক্ষে তাকে ফুলসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায় জানানো হয়।
এই বিদায় অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী এবং এলাকাবাসী বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে প্রিয় শিক্ষক মফিজুর রহমানকে শ্রদ্ধা নিবেদন করেন। বিদায়ের আবেগঘন মুহূর্তে কান্নাজড়িত কণ্ঠে আবেগাপ্লুত হয়ে পড়েন অবসরপ্রাপ্ত এই শিক্ষক। বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দায়েমছাতি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন (ছোট নয়ন)। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুছ।
সহকারী শিক্ষক আবুল কাশেম ও কামরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।নাঙ্গলকোট উপজেলা প্রধান শিক্ষক পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ। সাধারণ সম্পাদক শহিদুল্লাহ মজুমদার স্বপন। নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বক্কর ছিদ্দিক লিটন। সাধারণ সম্পাদক মাহবুবুল হক। হেসাখাল ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান ডিলার। উপজেলা যুবদল সভাপতি, প্রত্যাশী নেতা এস এম নাছির উদ্দীন।অভিভাবক সদস্য ফারুক হোসেন। শিক্ষক প্রতিনিধি আব্দুল করিম মজুমদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা বিদায়ী প্রধান শিক্ষককে উপহার সামগ্রী প্রদান করেন। পরবর্তীতে বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষক-শিক্ষার্থীরা ফুলসজ্জিত প্রাইভেটকারে প্রধান শিক্ষক মফিজুর রহমানকে নিজ বাড়িতে পৌঁছে দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ