লোড হচ্ছে...

রাজশাহী ৬ আসনে ইমু-বিকাশ হ্যাকিং ও মাদকে জিরো টলারেন্স ঘোষণা এমপি চাঁদের ।









মোঃ আব্দুস সালাম ভ্রাম্যমান প্রতিনিধি: এস এম টিভি রাজশাহী,


রাজশাহীর বাঘায় ডিজিটাল প্রতারণা, ইমু-বিকাশ হ্যাকিং এবং মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। তিনি বলেন, ডিজিটাল প্রতারণা বা মাদক কারবারের সাথে জড়িতরা যে-ই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বক্তব্যে এমপি আবু সাঈদ চাঁদ বলেন, "আমার জানা মতে লালপুরের পর বাঘায় তুলনামূলক বেশি হ্যাকার সক্রিয় রয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের। খুব শিগগিরই থানার ওসির সঙ্গে সমন্বয় করে হ্যাকার ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।"তিনি আরও যোগ করেন, "ডিজিটাল প্রতারণা, ইমু-বিকাশ হ্যাকিং, চাঁদাবাজি, সন্ত্রাস ও কোনো প্রকার অবৈধ কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। যারা এসব অপরাধের মাধ্যমে সাধারণ মানুষকে সর্বস্বান্ত করছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।"একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, উন্নত ও সমৃদ্ধ বাঘা গড়তে তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত থাকতে হবে।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ