লোড হচ্ছে...

দিঘলিয়া মোড়ল মার্কেটের সড়কে পাগলা কুকুরের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী।

জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, এস এম টিভি দিঘলিয়-খুলনা।

দিঘলিয়া উপজেলায় বেওয়ারিস পাগলা কুকুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী । বিশেষ করে সড়ক দিয়ে চলাচলকারী লোজজন, কোমলমতি শিশু ও স্কুল - মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা ।দিঘলিয়া উপজেলা ও তেতুল তলার ২নং ওয়ার্ডে  অবস্হিত দিঘলিয়া উপজেলার বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার  শিক্ষার্থীরা পড়াশুনা করছে। মঙ্গলবার (২৪ই ফেব্রুয়ারি) সকাল ভোর থেকে রাত ৯:০০ টা পর্যন্ত পাগলা কুকুরের কামড়ে ৬ জন আহত। তারা হচ্চেন ১:রায়হান, ২: বাবুকে দুই বার পাগলা কুকুরটি  কাড়রাইছে, ৩:রাব্বি ৪:কৃষ্ণার বউ ৫: সুকান্তরের মাসহ বেশ কয়জনকে পাগলা কুকুর কামড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু বেওয়ারিশ ও পাগলা কুকুরের উৎপাতে শিশু শিক্ষার্থীদের ভীত সন্ত্রস্ত হয়ে রাস্তা দিয়ে চলাচল করতে হয়। একদিনে ৬ জনকে পাগলা কুকুরের কামড়ের কারণে রাত ৯:৩০ মিনিটে সময় এলাকাভিত্তিক সকলে লাঠি -সোটা নিয়ে রাস্তায় নেমে সাদা-কালো রঙ্গের পাগলা কুকুরটিকে মেরে ফেলার জন্য চেষ্টা চালায় কিন্তু অবশেষে খুঁজে পাওয়া যায় না। দিঘলিয়া দারুল উলুম মাদ্রাসার নাজেরা বিভাগের  ছাত্র রাব্বিকে পায়ে কামড়ে দাঁত বসিয়ে দেয় পাগলা কুকুরটি।এ জন্য অভিভাবকসহ সকলে মিলে শিশু শিক্ষার্থীদের পাহারা দিতে হচ্ছে তা না হলে বেওয়ারিশ ও পাগলা কুকুরের হামলার শিকার হতে হয়। শুধু শিশুরা নয় বিভিন্ন বয়সের নারী-পুরুষরাও কুকুরের হামলার শিকার হচ্ছে। কুকুরের ভয়ে নির্জন সড়কে একা পথ চলতে ভয় পাচ্ছে পথচারীরা । বিভিন্ন স্হানে বিভিন্ন বয়সের লোকজন পাগলা কুকুরের আক্রমণের শিকার হয়েছেন বলে জানাযায় । এসব কুকুররা সংঘবদ্ধ হয়ে চলাফেরা করে এবং কাউকে একা পেলেই আক্রমণ করে বসে। এদের উৎপাতে বর্তমানে লাটি-সোটা  হাতে নিয়ে  চলাফেরা করাও দুষ্কর হয়ে পড়েছে। একা পথে হেঁটে যাওয়ার সময় এরা তেড়ে এসে পায়ে কামড় দেওয়ার চেষ্টা করে। অনেক ভুক্তভোগী মনে কষ্ট নিয়ে বলেন পশুপাখি ও এই বেওয়ারিশ কুকুরের হাত থেকে রক্ষা পাচ্ছে না। এই বেওয়ারিশ কুকুরের আক্রমণ থেকে মুক্তি চায়। কুকুর নিধনে তারা যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসীরা ।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ