লোড হচ্ছে...

বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা।








সমরেশ রায় ও শম্পা দাস, স্টাফ রিপোর্টার এস এম টিভি কলকাতা, পশ্চিমবঙ্গ।

আজ ১৬ই ফেব্রুয়ারি সোমবার,  বরানগর বারুইপাড়া তরুণ দল কালীপুজো প্রাঙ্গণের সংযোগস্থলে, বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত, অঞ্চলের নাগরিকদের নিয়ে, ১৪ ই ফেব্রুয়ারি সকাল ন'টায় এক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন। এই প্রতিযোগিতা শুভ সূচনা করেন বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, এছাড়াও উপস্থিত ছিলেন ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর পরিষদ সদস্য রামকৃষ্ণ পাল, প্রাক্তন কাউন্সিলর সরমা পাল, এছাড়া উপস্থিত ছিলেন সঞ্জয় কৃষ্ণ পাল,  সত্যেন জানা, সৌরভ জানা, তনেন ব্যানার্জি, আরতি রায়, গৌরি বিশ্বাস,  মানু নাথ, গোপাল ঘোষ, তামসি, ইন্দ্রানী, শিলা সহ অন্যান্যরা। শুভ সূচনার পর সকল অতিথিদের উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন।এই ক্রীড়া প্রতিযোগিতায় যাহারা অংশগ্রহণ করবেন, তাহাদের জন্য ২ দিন সময় বেঁধে দিয়েছিলেন ১২ই ফেব্রুয়ারি ও ১৩ই ফেব্রুয়ারি, এই প্রতিযোগিতায় দশ থেকে কুড়ি বছরের ছেলে মেয়েরা নাম নথিভুক্ত করতে পারবেন।প্রতিযোগিতার বিষয় ছিল--মিউজিকাল চেয়ার, চামচ গুলি নিয়ে হাঁটা, জিলিপির দৌড়, হাড়িভাঙ্গা। প্রতিটি প্রতিযোগিতায়, প্রতিযোগীদের প্রথম  দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হবে। এই প্রতিযোগিতায় বড়দের জন্য ছিল হাড়িভাঙ্গা ও মিউজিক্যাল চেয়ার, এতে ছেলেমেয়ে উভয়ই অংশগ্রহণ করতে পারবেন।এই প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের হাতে পুরস্কার তুলে দেন, সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে নয় নম্বর ওয়ার্ডের পৌর সদস্য ও কাউন্সিলর রামকৃষ্ণ পাল মহাশয় বলেন, প্রতিবছরই আমরা এই দিনটিতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকি, অঞ্চলের সকল ছোট ছোট ছেলে মেয়ে ও অভিভাবক অভিভাবিকা দেরও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আহ্বান জানাই, আমার ডাকে সাড়া দিয়ে যেভাবে এই প্রতিযোগিতা কে সুন্দরময় করে তোলেন এলাকাবাসী আমরা সকলের কাছে কৃতজ্ঞ।, এবং এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের যে ট্যালেন্ট , বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়েই দেখতে পাওয়া যায়, আমি চেষ্টা করি সকলকে নিয়ে সারা বছর ধরে সমাজসেবা মূলক থেকে শুরু করে অন্যান্য প্রতিযোগিতার আয়োজন করার চেষ্টা করি, যাহাতে এলাকাবাসী কিছুটা হলেও আনন্দ পায় এবং আমি সকলকে একত্রিত করার চেষ্টা করি। আর সবাই পাশে থাকে বলে সকলকে নিয়ে একটু এগিয়ে যেতে পারি। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ