মোঃ নুরুল আলম বান্দরবান প্রতিনিধি এস এম টিভি
আজ ১৬-ই ফ্রেব্রুয়ারি ২০২৬ ইংরেজি রোজ সোমবার দুপুর। লামা উপজেলা ১নং গজালিয়া ইউনিয়ন বাজারে আনসার ভিডিপি প্লাটুনের সদস্যবৃন্দ ও স্থানীয় জনসাধারণ,আনসার ভিডিপি সদস্য মোঃ রহমত আলী এর সভাপতিত্বে গজালিয়া ইউনিয়ন আনসার ভিডিপি প্লাটুন কমান্ডার মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, জবর দখল ও হয়রানী অভিযোগে সাংবাদিক সম্মেলন করেন।এতে আনসার ভিডিপি সদস্য ও স্থানীয় জনসাধারণ সহ ৩৫/৪০ জন উপস্থিত ছিলেন।উক্ত সংবাদ সম্মেলনে গজালিয়া ইউনিয়ন আনসার ভিডিপির প্লাটুন কমান্ডার জনৈক হাফিজুর রহমান তার অর্পিত ক্ষমতা অপব্যবহার করে দীর্ঘদিন ধরে বিভিন্ন দুর্নীতি,অনিয়ম ও ফৌজদারী অপরাধ সংঘটিত করে আসছেন, তিনি স্থানীয় লোকজন আনসার ভিডিপি লোকজনদেরকে চাকরী ও রেং (পদবী) দেওয়ার নামে বিভিন্ন প্রার্থীর নিকট থেকে অবৈধ ভাবে অর্থ গ্রহণ ও প্রতারণামূলক ভাবে বিশ্বাস ভঙ্গের মাধ্যমে টাকা আত্মসাৎ করেছেন, বর্ণিত ব্যক্তি ব্যক্তিগত বিরোধ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে নিয়ম বহির্ভূত ভাবে সদস্যদের চাকরী থেকে অব্যাহতি প্রদানের বাধ্য করা সহ প্লাটুনের আওতাধীন বিভিন্ন স্থানে সৃজিত ও রোপিত মূল্যবান গাছ কর্তন ও চুরি করে এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ী দের কাছে নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সোর্স পরিচয় দিয়ে চাঁদাবাজী করে, এতে করে আনসার ভিডিপির সম্যান ক্ষন করে আসছে। তাই বিষয়টি জরুরী ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগীরা জোর দাবী জানান।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

0 মন্তব্যসমূহ