রনজিৎ সরকার রাজ প্রতিনিধি এস এম টিভি দিনাজপুর
অনেক বাধা বিপত্তি অতিক্রম করে অবশেষে আজ সকালে গ্রামবাসীর শতাধিক যুবকের উদ্যোগে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ভবানীপুর গ্রামে ভবানীপুর কমিউনিটি ক্লিনিক থেকে মহুগাঁও মহাশ্মশান ঘাট পর্যন্ত ২০০ মিটার দীর্ঘ একটি রাস্তা নির্মাণ করা হয়।এলাকার যুবকেরা এতে স্বতঃস্ফূর্ত ভাবে কাজে অংশগ্রহণ করেন এবং অনেক উৎসাহ প্রকাশ করেন।ভবানীপুর গ্রামের অন্নমনি হরিমন্দিরের সাধারণ সম্পাদক শ্রী মিঠুন সরকার এর জানান--এই রাস্তাটির অত্যন্ত প্রয়োজন।গ্রামের কেউ মৃত্যবরণ করলে তাকে শ্মশানে নিয়ে যাওয়ার এটাই একমাত্র পথ ছিল কিন্তু অনেক বৎসর যাবৎ চেষ্টা করার ফলেও বিভিন্ন কারনে রাস্তাটি তৈরি করা সম্ভব হয়নি।তবে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে এই আসনের নব-নির্বাচিত সাংসদ জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জু মহুগাঁও মহাশ্মশানঘাটে সংবর্ধনা অনুষ্ঠানে আগমন করলে তিনি পুনর্ভবা নদীটির উপর এই ঘাটে একটি সেতু নির্মাণ করার প্রতিশ্রুতি দেন।সেতুটি নির্মাণের জন্য এই রাস্তাটির একান্ত প্রয়োজন।তাই উনার কথায় সবাই উজ্জীবিত হয়ে আজ সকালে গ্রামবাসীর সকলের সম্মিলিত প্রয়াসে রাস্তাটি নির্মাণ করা হল।এখন আমরা অনেক খুশী এবং আশাবাদী যে অতিশীঘ্রই আমরা এই ঘাটে সেতুটি পাব। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ