লোড হচ্ছে...

চুয়াডাঙ্গার সাংবাদিক ও কৃষক নেতা বায়েজিদ এর জন্ম দিন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি বাইজিদ জর্দান এস এম টিভি চুয়াডাঙ্গা।

বায়েজিদ জোয়ার্দার  সাংবাদিকতা, কৃষক নেতা  ও সমাজসেবায় এক উজ্জ্বল নাম। আজ তার শুভ জন্মদিন।বাংলাদেশের আঞ্চলিক কৃষকের জন্য যে ক’জন মানুষ নিরলস শ্রম, সাহস ও দায়বদ্ধতা দিয়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছেন, মোঃ বায়েজিদ রহমান জোয়ার্দার  তাঁদের অন্যতম। আজ তাঁর শুভ জন্মদিন। এই দিনে তাঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বায়েজিদ জোয়ার্দার শুধু একজন সাংবাদিক নন—তিনি একাধারে সমাজসেবক, সংগঠক, কবি ও সাংস্কৃতিক কর্মী। তাঁর নেতৃত্ব, দূরদর্শিতা ও দায়িত্বশীলতার কারণে চুয়াডাঙ্গা, মেহেরপুর,  ও ঝিনাইদহ অঞ্চলের কৃষকের কণ্ঠস্বর হিসেবে  আজ একটি বিশ্বাসযোগ্য ও জনপ্রিয় মুখপত্রে পরিণত হয়েছে।১৯৮২সালের ২৪ ফ্রেবুয়ারী  চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরা গ্রামে তাঁর জন্ম। পিতা বীর মুক্তিযোদ্ধা  মোঃ বিশারত আলী জোয়ার্দার   ও মাতা মোছাঃ আম্বিয়া বেগম  আদর্শ ও অনুপ্রেরণায় শৈশব থেকেই তাঁর মধ্যে গড়ে ওঠে দৃঢ়তা।সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনেও তাঁর সক্রিয় উপস্থিতি চোখে পড়ার মতো। নানা সংগঠন ও প্রতিষ্ঠান তাঁর চিন্তা ও শ্রমে সমৃদ্ধ হয়েছে। পারিবারিক জীবনে স্ত্রী মোছাঃ শাহীনা খাতুন  এবং দুই কণ্যা সন্তান। সাংবাদিকতা তাঁর কাছে কেবল পেশা নয়—এটি সত্য প্রকাশ, গণমানুষের অধিকার রক্ষা ও সমাজ পরিবর্তনের এক মহান দায়িত্ব। সততা, সাহস ও নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালনে বায়েজিদ জোয়ার্দার  এক অনুকরণীয় দৃষ্টান্ত।তাছাড়া তিনি তাই শুধু একজন কৃষক নেতা  নন—তিনি আঞ্চলিক কৃষকের পথপ্রদর্শক, সমাজসেবক, কবি ও সাংস্কৃতিক সংগঠক। তাঁর কর্ম, কলম ও ব্যক্তিত্ব আগামী প্রজন্মকে নিরন্তর অনুপ্রাণিত করে চলুক—এই প্রত্যাশায় তাঁর জন্মদিনে রইল গভীর শুভকামনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ