লোড হচ্ছে...

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ।








মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি এস এম টিভি দিনাজপুর।


সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, দেশের নদী, খাল ও জলাশয়কে পূর্ণাঙ্গভাবে খননের কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের কাহারোল উপজেলার প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পরিদর্শন করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহা পাড়ায় খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, খালটি খনন করা হলে এ অঞ্চলের প্রায় ৬ হাজার বিঘা জমি চাষাবাদের আওতায় আসবে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকেরা সরাসরি উপকৃত হবেন।তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতাহারে যে ঘোষণা দিয়েছেন, আজকের কার্যক্রম তারই বাস্তবায়নের অংশ। খাল খননের মাধ্যমে কতটা জমি নতুন করে চাষের আওতায় আনা সম্ভব, তা এখানে স্পষ্ট।প্রতিমন্ত্রী আরও বলেন, অতীতে নদী ও খাল খননের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল। সম্প্রতি একাধিক মন্ত্রণালয়কে নিয়ে সমন্বয় সভা করে একটি টিম গঠন করা হয়েছে, যাতে খনন করা খালগুলো পুনরায় ভরাট না হয়। এ লক্ষ্যে খালপাড়ে বৃক্ষরোপণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে যে উদ্যোগ নিয়েছিলেন, বর্তমান সরকার সেই ধারাবাহিকতাকে আরও বিস্তৃত করছে।এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রফেসর শামীম আলী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা মোঃ মামুনুর- রশিদ চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক সাদেকুল ইসলাম সাদেক, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান মতি, কাহারোল থানা বিএনপি'র মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা মহিলা দলের সভানেত্রী শামীমা পারভীন রনি, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা।সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ