বায়েজিদ জোয়ার্দার চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ এস এম টিভি চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) নুরুজ্জামান লালটু, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আপন দুই ভাই মিলে এলাকার যুবকদের একত্রিত করে গড়ে তোলেন চরমপন্থি সংগঠন। ১৯৯৯ সালে সরকারের সাধারণ ক্ষমার আওতায় আত্মসমর্পণ করে ১৯ বছর জেল খাটেন। বের হয়ে স্বাভাবিক জীবন যাপন করছিলেন। চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের বাসিন্দা লাল্টু এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তার নামে রয়েছে খেলার মাঠ, স্থানীয় হাট বাজার প্রতিষ্ঠাতেও অবদান রেখেছেন তিনি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ তার নাম শুনেছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারালে তাকে আবারও গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতারের কয়েকদিনের মধ্যেই তিনি জামিনে বের হয়ে আসেন। সারাজীবন আলোচনায় থাকা এই বীর মুক্তিযোদ্ধা অদ্য ২৫ ফেব্রুয়ারি ২০২৬ইং বুধবার ইফতারের কিছুক্ষণ পর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। নুরুজ্জামান লাল্টুর মৃত্যুর খবরে তার বাড়িতে ছুটে আসেন মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ।চুয়াডাঙ্গা কয়রাডাঙ্গা গ্রামের মরহুম নান্টু স্টেডিয়ামে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও জানাজা নামাজ শেষে গ্রামের কব'রস্থানে দাফন সম্পন্ন হবে।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ