লোড হচ্ছে...

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)বিজিবি কর্তৃক রাজশাহী’র সীমান্তে অভিযান পরিচালনা করে ০১টি ইঞ্জিন চালিত নৌকাসহ মাদকদ্রব্য উদ্ধার।





আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন বার্তা সম্পাদক রাজশাহী বিভাগ। তারিখঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

মহাপরিচালক মহোদয় এর নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিজিবি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহীর বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল পাচার হবে।এরই ধারাবাহিকতায় গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাতে আনুমানিক ২৩১৫ ঘটিকায় শাহাপুর বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে কাটাখালী থানাধীন শাহাপুর পূর্বপাড়া নামক এলাকায় নিকটস্থ গম ক্ষেতে ওৎ পেতে থাকে। দীর্সময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে, একজন মাদক কারবারীকে গম ক্ষেতের দিকে আসতে দেখে বিজিবি’র টহল দল তাকে ধরার জন্য ধাওয়া করলে তার নিকট থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ব্যাগ তল্লাশী করে তার মধ্য হতে ৫০ বোতল ভারতীয় ESKUF সিরাপ  (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত সিরাপ কাটাখালী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।একই রাত আনুমানিক ০৪৩০ ঘটিকায় খানপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে কাটাখালী থানাধীন খানপুর পশ্চিম পাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় বিজিবি’র আভিযানিক দল আম বাগানের ভিতরে লোকজনের আনাগোনা শুনতে পেয়ে সুকৌশলে অগ্রসর হলে মাদক ব্যবসায়ীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা দুইটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে ৬৫ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ