পলি রানী জেলা প্রতিনিধিঃ Smtv Media রাজশাহী
আন্তর্জাতিক জিরো ওয়েস্ট ডে ২০২৬ উপলক্ষে রাজশাহীতে এক সচেতনতামূলক ও অংশগ্রহণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সারে ১১ নাগাদ আরবান ইউথ কাউন্সিল, রাজশাহী ও SERAC Bangladesh-এর যৌথ উদ্যোগে নগরীর টি-বাঁধ এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।জিরো ওয়েস্ট বা শূন্য বর্জ্য ধারণা বর্তমান বিশ্বে পরিবেশ সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি হিসেবে বিবেচিত হচ্ছে। এ দিবসের মূল উদ্দেশ্য হলো বর্জ্য উৎপাদন কমানো, পুনঃব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পরিবেশের ওপর চাপ কমানো এবং জনগণের মধ্যে টেকসই জীবনযাপনের চর্চা গড়ে তোলা। প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের কঠিন বর্জ্য নদী ও নগর পরিবেশে যে বিরূপ প্রভাব ফেলছে, তা মোকাবেলায় এ ধরনের উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব কাউন্সিলরবৃন্দ, BD Clean,গ্রিন কোয়ালিশন, বারসিকসহ (BARCIK) রাজশাহীর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য বৃন্দ । কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীরা টি-বাঁধ এলাকায় নদীর পাড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। তারা হাতে গ্লাভস ও বর্জ্য সংগ্রহের ব্যাগ নিয়ে প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা সংগ্রহ করে নির্ধারিত স্থানে জমা করেন। একই সঙ্গে এ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণকে সচেতন করা হয় এবং জিরো ওয়েস্ট ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়।কর্মসূচির মূল লক্ষ্য ছিল টি-বাঁধ এলাকার পড়ে থাকা বর্জ্য সংগ্রহ ও অপসারণ, আশেপাশের দোকানদারদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে উদ্বুদ্ধ করা এবং পথচারীদের মাঝে ডাস্টবিন ব্যবহারের সচেতনতা বৃদ্ধি করা।
কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষায় কেবল একদিনের কর্মসূচি যথেষ্ট নয়; বরং প্রতিদিনের জীবনে বর্জ্য কমানোর অভ্যাস গড়ে তোলা জরুরি। প্লাস্টিকের ব্যবহার হ্রাস, পুনঃব্যবহারযোগ্য সামগ্রীর ব্যবহার বৃদ্ধি এবং সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।এসময় অংশগ্রহণকারীরা নগরীতে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা জোরদার করা, নদীর পাড়ে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পর্যাপ্ত ডাস্টবিন ও বর্জ্য সংগ্রহ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।তারা আরো বলেন ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখে এবং অন্যদেরও পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে উদ্বুদ্ধ করে।এই আয়োজনের মাধ্যমে রাজশাহীতে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি পরিচ্ছন্ন ও টেকসই নগর গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ



0 মন্তব্যসমূহ