লোড হচ্ছে...

সমর্থকের ভুলে রিয়াল মাদ্রিদকে ২১ লাখ টাকা জরিমানা করল উয়েফা।

 

প্রায় ২১ লাখ টাকা জরিমানার মুখে পড়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এক সমর্থক স্টেডিয়ামের ভেতরে নাৎসি স্যালুট দেওয়ায় উয়েফা তাদের এই শাস্তি দিল। পাশাপাশি সান্তিয়াগো বার্নাব্যুর একটি অংশ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
বেনফিকার বিপক্ষে ম্যাচে ওই ঘটনা ঘটেছিল। ছবি: রিয়াল মাদ্রিদল।

উয়েফা জানায়, সমর্থকদের বর্ণবাদী বা বৈষম্যমূলক আচরণের কারণে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। শাস্তির অংশ হিসেবে ক্লাবটিকে ১৫ হাজার ইউরো জরিমানা দিতে হবে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১ লাখ টাকা।ঘটনার পর রিয়াল মাদ্রিদ জানায়, তারা ওই সমর্থককে শনাক্ত করেছে এবং তাকে স্টেডিয়াম থেকে বহিষ্কার করা হয়েছে। ক্লাব এক বিবৃতিতে জানায়, ‘খেলাধুলা ও সমাজে ঘৃণা এবং সহিংসতা উসকে দেয় এমন যেকোনো অঙ্গভঙ্গি ও আচরণকে রিয়াল মাদ্রিদ কঠোরভাবে নিন্দা জানায়।’ওই ম্যাচের এক সপ্তাহ আগে আরেকটি ঘটনায় বর্ণবাদ নিয়ে বিতর্ক তৈরি হয়। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র অভিযোগ করেন, বেনফিকার খেলোয়াড় জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি তাকে বর্ণবাদী মন্তব্য করেন। তদন্তের পর প্রেস্টিয়ান্নিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করে উয়েফা, যা পরে আপিলেও বহাল থাকে।


পাশাপাশি উয়েফা প্রতিযোগিতার একটি ম্যাচে বার্নাব্যু স্টেডিয়ামের লোয়ার সাউথ স্ট্যান্ড সংলগ্ন ৫০০টি আসন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবে এই আংশিক স্টেডিয়াম বন্ধের সিদ্ধান্তটি এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যে একই ধরনের ঘটনা না ঘটলে শাস্তিটি কার্যকর হবে না। 
নাৎসি স্যালুট দেওয়ার ঘটনাটি ঘটে বেনফিকার বিপক্ষে সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে। ওই ম্যাচে রিয়াল মাদ্রিদ জয় পায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক সমর্থক নাৎসি সালাম দেওয়ার মতো করে অঙ্গভঙ্গি করছেন।

ঘটনার পর রিয়াল মাদ্রিদ জানায়, তারা ওই সমর্থককে শনাক্ত করেছে এবং তাকে স্টেডিয়াম থেকে বহিষ্কার করা হয়েছে। ক্লাব এক বিবৃতিতে জানায়, ‘খেলাধুলা ও সমাজে ঘৃণা এবং সহিংসতা উসকে দেয় এমন যেকোনো অঙ্গভঙ্গি ও আচরণকে রিয়াল মাদ্রিদ কঠোরভাবে নিন্দা জানায়।’ ওই ম্যাচের এক সপ্তাহ আগে আরেকটি ঘটনায় বর্ণবাদ নিয়ে বিতর্ক তৈরি হয়। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র অভিযোগ করেন, বেনফিকার খেলোয়াড় জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি তাকে বর্ণবাদী মন্তব্য করেন। তদন্তের পর প্রেস্টিয়ান্নিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করে উয়েফা, যা পরে আপিলেও বহাল থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ