লোড হচ্ছে...

গলাচিপার কৃতি সন্তান ডা. গোলাম মোস্তফার এমডি (কার্ডিওলজি) ডিগ্রি অর্জন।




মোঃ নাসির উদ্দিন, গলাচিপা পটুয়াখালী Smtv Media  রাজশাহী জেলা 


পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নর কৃতি সন্তান ডা. গোলাম মোস্তফা (মোস্তফা সিকদার) হৃদরোগ বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি এমডি (কার্ডিওলজি) অর্জন করেছেন। তার এই গৌরবময় সাফল্যে গলাচিপা উপজেলা ও পানপট্টি ইউনিয়নের সর্বস্তরের মানুষ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। জানা যায়, দীর্ঘদিনের অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে তিনি চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ এই ডিগ্রি অর্জন করেন।ডা. গোলাম মোস্তফার এই অর্জন শুধু তার পরিবার নয়, বরং পুরো গলাচিপা এলাকার জন্যই গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয়রা মনে করেন, একজন দক্ষ চিকিৎসক হিসেবে তিনি ভবিষ্যতে মানুষের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।এলাকাবাসী তার এই কৃতিত্বে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি সবাই তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের আরও সাফল্য কামনা করে দোয়া করেছেন—আল্লাহ যেন তাকে মানুষের সেবায় আরও সফলতা দান করেন এবং দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার তৌফিক দান করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ