নিজস্ব প্রতিবেদক রাজশাহী বিভাগ Smtv Media রাজশাহী।
র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২৫ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা ১৭.১৫ ঘটিকায় র্যাব-৫, সিপিএসসি এর একটি চৌকশ আভিযানিক দল রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন কাজিরপাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রমজান আলী (২৫) নামক ব্যক্তিকে ৯৭০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।ধৃত আসামির বিরুদ্ধে কাটাবালী থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


0 মন্তব্যসমূহ