লোড হচ্ছে...

কামারহাটী বিধানসভা কেন্দ্রের ভোট প্রার্থী- মদন মিত্রের রোড শোতে জনজোয়ার।



শম্পা দাস ও সমরেশ রায়, স্টাফ রিপোর্টারঃ Smtv Media কলকাতা, পশ্চিমবঙ্গ।

আজ ৩০ শে মার্চ সোমবার, কলকাতার কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের ভোট প্রার্থী মদন মিত্রের  প্রচারে, ২৯ শে মার্চ ঠিক দুপুর দেড়টায়, দক্ষিণেশ্বর স্কাইওয়াক থেকে আরিয়াদহ অভিযাত্রী ক্লাব পর্যন্ত রোড শোতে জনজোয়ার। এই রোড শোতে উপস্থিত ছিলেন, সাংসদ সৌগত রায়, সাংসদ ও অভিনেতা দেব, ভোটপ্রার্থী মদন মিত্র সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ও সদস্যরা। 


বিভিন্ন ওয়ার্ড থেকে অগণিত তৃণমূল কংগ্রেসের সদস্যরা, দক্ষিণেশ্বর স্কাইওয়াকে জমায়েত হয়ে এই রোড শোতে পা মেলান, দক্ষিণেশ্বর স্কাইওয়াক থেকে ভোট প্রচার হওয়ার সাথে সাথে, রাস্তা দুধারে অগণিত সাধারণ মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন দেবকে  কে দেখার জন্য, 


একটু করে আড়িয়াদহ দিকে এগিয়ে চলার সময় এতটাই মানুষের ভিড় উপচে পড়েছিল, সকলের নাভিশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মত, তাহার সাথে সাথে জয়ধ্বনি দিতে থাকেন প্রার্থী মদন মিত্রের। ২০২৬-এ জয়, তৃণমূলের জয়, পুনরায় তৃণমূলকে জয়ী করুন, মা মাটির মানুষকে জয়ী করুন। বিজেপিকে দূর করুন, কাজের মানুষ ,পাশে থাকার মানুষকে পুনরায় জয়যুক্ত করে বাংলায় ফিরিয়ে আনুন। জয় বাংলা। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ