নিজস্ব প্রতিবেদক রাজশাহী বিভাগ Smtv Media রাজশাহী।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল ২৯ মার্চ ২০২৬ তারিখ ২৩.০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ১৩নং ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোখানিপাড়া গ্রামস্থ ৪নং বেড়ীবাঁধের পশ্চিম পার্শ্বে খালের ওপারে জনৈক মোঃ হয়রত মাষ্টারের আম বাগানের ভিতর হতে ০৯.১৫০ কেজি গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরীর সরঞ্জামাদি আলামত হিসাবে উদ্ধার করা হয়।উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।ঘটনা সূত্রে জানা যায়, ২৯ মার্চ ২০২৬ ইং তারিখ ১৬:০৫ ঘটিকার সময় র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা উদ্দেশ্যে বাহির হয়। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ১৩নং ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোখানিপাড়া গ্রামস্থ ৪নং বেড়ীবাঁধের পশ্চিম পার্শ্বে খালের ওপারে আম বাগানের ভিতর সন্দেহজনক অবস্থায় কিছু প্লাস্টিকের ব্যাগ পড়ে আছে।উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক টহল দল ঘটনাস্থল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ১৩নং ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোখানিপাড়া গ্রামস্থ ৪নং বেড়ীবাঁধের পশ্চিম পার্শ্বে খালের ওপারে জনৈক মোঃ হয়রত মাষ্টারের আম বাগানের ভিতর হতে একই তারিখ ২৩.০০ ঘটিকার সময় পরিত্যক্ত অবস্থায় (ক) ০৪টি সাদা রংয়ের আলাদা-আলাদা পলিথিনের ভিতর রক্ষিত (কালো রংয়ের ০২.৭০০ কেজি+কালো রংয়ের ০৩,০০ কেজি+সাদা রংয়ের ২.৭৫০ কেজি ধূসর রংয়ের ৭০০ গ্রাম) সর্বমোট ০৯.১৫০ (নয় কেজি একশত পঞ্চাশ গ্রাম) গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরীর সরঞ্জাম (খ) ০১টি প্লাষ্টিকের বাজার করা ব্যাগের ব্যাগের ভিতর সাদা পলিথিনে মোড়ানো কাঁচের টুকরা ১.২০০ কেজি, লোহার পেরেক ৪০০ গ্রাম, (গ) ০১টি বড় পলিথিনের ভিতর রক্ষিত ৩০টি প্লাস্টিকের জর্দার কৌটা, ১০টি লাল রংয়ের কসটেপ, ১৫টি গ্যাস লাইটার আলামত হিসেবে উদ্ধার করা হয়। সেই সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায় নাই এবং উল্লিখিত ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নাই। ধারনা করা হচ্ছে যে, উদ্ধারকৃত আলামত সমূহ নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুষ্কৃতিকারীগণ উল্লেখিত স্থানে সংরক্ষন করে রেখেছিল। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ