লোড হচ্ছে...

রাজশাহী জেলা পরিষদের প্রশাসককে রেডার সংবর্ধনা


মোঃ আবিদ হাসান সানু স্টাফ রিপোর্টার Smtv Media রাজশাহী 

রাজশাহী ডেভেলপার এসোসিয়েশনের (রেডা) উদ্যোগে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশাকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৭টায় রেডার কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা জেলা পরিষদের প্রশাসক ও রেডার সহ-সভাপতি হিসবে দায়িত্ব পালন করছেন।


সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেডার সভাপতি ও রহমান ডেভেলপার এন্ড এসোসিয়েটের ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক ও আল-আকসা ডেভেলপার্স প্রাইভেট কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজি, সাংগঠনিক সম্পাদক ও রেড ব্রিক প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মেজবা-উল-বারি সওদাগর, রেডার সদস্য ও সুকর্ণা ডেভেলপারের শেয়ার হোল্ডার খন্দকার তাজুল ইসলাম, ত্রিকোন প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক আসমা-উল-হুসনা, রিচ টাউনের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল ইসলাম, কবীর হোসেন ডেভেলপারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কবীর হোসেন, সুকর্ণা ডেভেলপারের শেয়ার হোল্ডার শামিমুল ইসলাম মুনসহ রেডার অন্যান্য নেতৃবৃন্দ।


সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা ডেভেলপার সেক্টরের বিভিন্ন সমস্যা শুনেন ও বিষয়গুলো সমাধানের আশ্বাস দেন। আগামীতে রেডাভুক্ত ডেভেলপাররা ছাড়া নগরীতে যত্রতত্রভাবে বহুতল ভবন নির্মাণের বিষয়টি দেখা হবে বলেও মত প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ