লোড হচ্ছে...

সামাজিক ঐক্যের প্রতিফলন: কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের ঈদ পুনর্মিলনী।




এহিয়া আহমদ রাফি, Smtv Media কমলগঞ্জ, মৌলভীবাজার।


মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।শনিবার (২৮ মার্চ) ফুলবাড়ি এলাকার বাঘমারা ক্যাম্পে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা অনুষ্ঠানে ছিল খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, আলোচনা সভা এবং সামাজিক কাজে বিশেষ অবদান রাখা স্বেচ্ছাসেবীদের সম্মাননা স্মারক প্রদান।মোহাম্মদ সুলতান এন্ড লতিবুন্নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী দুরুদ মোহাম্মদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সামাজিক সংগঠন ‘বন্ধন’-এর সভাপতি তারেকুল ইসলাম পাটোয়ারী।বক্তব্য রাখেন ঐক্য পরিষদের সমন্বয়ক আব্দুস সালাম ও এবাদুর রহমান, আল আমিন সমাজকল্যাণ পরিষদের সভাপতি মামুনুর রশিদ মামুন, মাওলানা হোসাইন আহমদ খালেদ, লুৎফুর রহমান জাকারিয়া তাফাদার, ডা. এস কে নাহিদ, সাংবাদিক আব্দুস সালাম, ড. আবুল হাসান, রাসেল হাসান বখত, মাওলানা খায়রুল ইসলাম নিজামী, এহিয়া আহমদ রাফি, সায়েদ আহমদ খান, সফিকুল ইসলাম সালেহ, সাহেদ আহমদ, মাওলানা নুমান আহমদ, মাজহারুল ইসলাম শাফি, শাহীন আহমদ, তারেক ইসলাম টিপু সহ অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।সুন্দর কমলগঞ্জ গড়তে আমরা সবাই ঐক্যবদ্ধ।” অনুষ্ঠানের সময় এই বার্তাটি অংশগ্রহণকারীদের মধ্যে সামাজিক ঐক্যের গুরুত্বকে আরও শক্তিশালী করেছে।আয়োজকরা জানান, অর্ধশতাধিক সামাজিক সংগঠনের প্রতিনিধির অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়েছে। এতে ঈদের আনন্দের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক ঐক্যের এক উজ্জ্বল পরিবেশ সৃষ্টি হয়েছে।বক্তারা বলেন, কমলগঞ্জকে এগিয়ে নিতে সামাজিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদ অতীতেও বিভিন্ন ইতিবাচক কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ