লোড হচ্ছে...

ফেন্সিডিল পাচারকালে প্রাইভেটকারসহ ৩ ব্যবসায়ী র‍্যাবের হাতে আটক, অভিনব কায়দায় মাদক বহনকালে অভিযান চালিয়ে গ্রেফতার র‍্যাব ৫।


নিজস্ব প্রতিবেদক রাজশাহী বিভাগ Smtv Media রাজশাহী।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।


এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল কর্তৃক ২৬ মার্চ ২০২৬ খ্রিঃ ০০.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কায়দায় প্রাইভেটকারে করে মাদক পরিবহনকালে রাজশাহী জেলার তানোর থানাধীন ০৩নং পাঁচন্দর ইউনিয়নের যোগীশো গ্রামস্থ জনৈক প্রনব কুমার সাহা এর মেসার্স প্রাইম স্টোর (প্রশ্ন) এর ১০০ গজ পিছনে মুন্ডুমালা টু তানোরগামী পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে প্রাইভেটকার কে সন্দেহ করে থামার সংকেত দিয়ে থামালে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করে অভিনব কায়দায় লুকায়িত প্রাইভেটকারে বহন করার সময় ১৪৬ বোতল ফেনসিডিল, ১টি মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার, নগদ টাকা ১২১০০/-, ০৪টি মোবাইল, ০৭টি সিম সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ হাসিবুল ইসলাম জনি (৪০), পিতা-মোঃ টিটু মেকার, সাং- সুন্দরপুর (বাগডাঙ্গা), থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, ২। মোঃ মনিরুল ইসলাম (২৫), পিতা- মোঃ ফজলুর রহমান, সাং- কানসাট বাহালাবাড়ী, ৩। মোঃ জায়েদ হাসান (২২), (প্রাইভেটকার ড্রাইভার), পিতা- মোঃ আশরাফুল হক, সাং- গুয়াবাড়ী চাঁনপুর, উভয় থানা- শিবগঞ্জ, সর্ব জেলা- চাঁপাইনবাবগঞ্জ গণদের'কে গ্রেফতার করে। ধৃত আসামিগণদের কে জিজ্ঞাসাবাদে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ পূর্বক উক্ত এলাকা সহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে সত্যতা স্বীকার করে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিগণদের কে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে সে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ এলাকায় নিয়ে যাচ্ছিলো মর্মে স্বীকার করে।উক্ত গ্রেফতারকৃত আসামিগণদের বিরুদ্ধে রাজশাহী জেলার তানোর থানায় মামলা রুজু করা হয়েছে। বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি আপনার বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে প্রচার করার জন্য অনুরোধ করা হলে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ