লোড হচ্ছে...

ডিবি কর্তৃক মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল ও একটি প্রাইভেটকার জব্দ। গ্রেফতার- ০২(দুই)জন।



বায়েজিদ জোয়ার্দার চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ Smtv Media  চুয়াডাঙ্গা।


চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই (নিঃ)/মোঃ আশরাফুল ইসলাম, এএসআই (নিঃ)মোঃ রজিবুল হক, শ্রী রমেন কুমার সরকার ও আরিফুল ইসলাম সকলেই জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ


অদ্য ৩১ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখ ভোর ০৫:৪৫ ঘটিকায় জীবননগর থানাধীন হাসাদহ বাজারের সামনে পাকা রাস্তার উপর গোপনসূত্রে সংবাদ প্রাপ্ত হয়ে মাদকদ্রব্য উদ্ধার ও নিয়মিত চেকপোস্ট ডিউটি করাকালে একটি (Alien) প্রাইভেটকার দেখে সন্দেহ হলে গতিরোধের সংকেত দিলে প্রাইভেটকার চালক গাড়ি থামিয়ে পালানোর চেষ্টাকালে আসামী ১। মোঃ আলিম হোসেন(৩৬), পিতা-কাদের হাওলাদার ২। জনি(৪০), পিতা-বাবু জমাদার, উভয় সাং-কলাগাছিয়া, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালীদ্বয়কে গ্রেফতার পূর্বক আসামীদের হেফাজত হতে (ক) সর্বমোট ৫৭৬(পাঁচশত ছিয়াত্তর)বোতল নেশা জাতীয় কথিত মাদকদ্রব্য ফেয়ারডিল (FAIRDYL),যার মূল্য অনুমান- ১৪,৪০,০০০/-(চৌদ্দ লক্ষ চল্লিশ হাজার) টাকা (খ) একটি Alien private Car,যার মূল্য অনুমান-২৫,০০,০০০/-(পচিঁশ লক্ষ) টাকা (গ) ০৪(চার)টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার 


করা হয়।এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ