লোড হচ্ছে...

বীরগঞ্জে অষ্টকালীন নীলা কীর্তনে এমপি মনজুরুল ইসলাম।






মোজাম্মেল হক বীরগঞ্জ  উপজেলা প্রতিনিধিঃ Smtv Media  বীরগঞ্জ দিনাজপুর।


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার রবিবার (৮ মার্চ) রাত ৯টায় দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের হরিবাসর পাড়ায় অষ্টকালীন নীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।কীর্তন অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা ভক্তিমূলক সংগীত ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি মনজুরুল ইসলাম ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা বজায় রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃবৃন্দ ও এলাকার সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। আয়োজন করে হরিবাসর পাড়ার স্থানীয় কমিটি। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ