নিজস্ব প্রতিবেদকঃ সিলেট মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ Smtv Media সিলেট ।
মৌলভীবাজার জেলার শমশেরনগরের হাজীপুর এলাকায় অতর্কিত হামলার শিকার হয়েছেন RRTV News Bangla চ্যানেলের সাংবাদিক মোঃ মারুফ হোসেন। ঘটনার সময় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চান এবং হামলাকারীদের তথ্যসহ নিজের অবস্থান (লোকেশন) জানান। ৯৯৯ সেবা কেন্দ্র থেকে হামলার স্থান শনাক্ত করে সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করা হয় এবং সাংবাদিক মারুফ হোসেনকে সরাসরি ফোনে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলিয়ে দেওয়া হয়। তখন তাকে জানানো হয়, কিছুক্ষণের মধ্যেই থানার পক্ষ থেকে যোগাযোগ করা হবে এবং পুলিশ পাঠানো হবে।পরবর্তীতে আবার ফোনের মাধ্যমে ঘটনাস্থলের বিস্তারিত তথ্য ও লোকেশন নেওয়া হয়। পরে আবার এক পুলিশ কর্মকর্তা থেকে একটি মোবাইল নম্বর দেওয়া হলে সেখানে একাধিকবার ফোন করার পর যোগাযোগ করা সম্ভব হয়। প্রথমে পুলিশ আসছে বলে জানানো হলেও পরে বলা হয় তারা অন্য কাজে ব্যস্ত আছেন এবং বেশি সমস্যা হলে আবার ফোন দিতে বলা হয়। প্রায় এক ঘণ্টা পার হয়ে গেলেও ঘটনাস্থলে পুলিশের কোনো উপস্থিতি দেখা যায়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ঘটনার সূত্রপাত হয় পারিবারিক সহিংসতাকে কেন্দ্র করে। জানা যায়, জুছনা নামে এক নারী প্রায় ৮ বছর ধরে তার স্বামীর নির্যাতনের শিকার হয়ে আসছেন। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বিচারের মাধ্যমে তাকে স্বামীর সংসারে ফিরিয়ে দেওয়া হলেও নির্যাতনের ঘটনা বন্ধ হয়নি। আজ রবিবার (৮ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ওই নারীকে তার স্বামী অতিরিক্ত মারধর করলে তার নাক দিয়ে রক্তপাত হয় এবং হাতে গুরুতর আঘাত লাগে। খবর পেয়ে তার ছোট ভাই দ্রুত ঘটনাস্থলে যান এবং আহতকে চিকিৎসার জন্য নেওয়ার উদ্দেশ্যে সাংবাদিক মোঃ মারুফ হোসেনকে সাথে নিয়ে বের হন। এ সময় শমশেরনগরের হাজীপুর এলাকায় সাংবাদিক মারুফ হোসেন ও তার মামার ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। হামলার পর তারা প্রায় এক ঘণ্টা আত্মগোপনে থাকেন এবং বারবার পুলিশি সহায়তার জন্য চেষ্টা করেন। তবে দীর্ঘ সময় অপেক্ষার পরও পুলিশের সহায়তা না পেয়ে তারা এলাকার পরিচিত ব্যক্তিদের ফোন করে সহযোগিতা চান। পরে স্থানীয় কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি দ্রুত ঘটনাস্থলে এসে তাদের সহযোগিতা করেন এবং তাদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ