জাহিদ হোসেন, Smtv Media স্টাফ রিপোর্টার দিঘলিয়া-খুলনা
জনপ্রশাসনের পরিবর্তনে নতুন জেলা প্রশাসক পেয়েছে ১১টি জেলা। আজ রোববার (২৯শে মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই পরিবর্তনের প্রজ্ঞাপন হয়। নতুন এই জেলা প্রশাসকদের সবাই ঢাকায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত ছিলেন। তাঁদের এখন বিভিন্ন জেলায় জেলায় পাঠানো হচ্ছে। খুলনার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-২) হুরে জান্নাতকে। অপরদিকে বর্তমান কর্মরত জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকারকে বদলি করা হয়েছে।রোববার ২৯ মার্চ খুলনাসহ দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। পাশাপাশি বর্তমানে দায়িত্বরত ১১ জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।যারা এই ১১টি জেলায় এতদিন জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন, তাঁদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এর আগে ১৫ই মার্চ গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, কুষ্টিয়া ও নেত্রকোনায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ