লোড হচ্ছে...

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর অভিযানে দারিয়াপুর হাতাপাড়া থেকে ১ জন মাদক কারবারী গ্রেফতার, উদ্ধার Eskuf (ফেন্সিডিল সমজাতীয় মাদক) র‍্যাব ৫


 নিজস্ব প্রতিবেদক রাজশাহী বিভাগ Smtv Media রাজশাহী।



র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।এরই ধারাবাহিকতায় সিপিসি-১, র‍্যাব-৫, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন দারিয়াপুর হাতাপাড়া হতে ২৫ বোতল Eskuf (ফেন্সিডিল সমজাতীয় মাদক) সহ মাদক কারবারী রমজান হোসেন সাদ্দাম (৩১) কে আটক করা হয়।ধৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।




ঘটনা সূত্রে জানা যায়, ২৭ মার্চ ২০২৬ তারিখ সকাল ০৮.০৫ ঘটিকার সময় র‍্যাব-৫, সিপিসি-১ এর একটি আভযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা এলাকায় নিয়মিত টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা উদ্দেশ্যে বের হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন বিশ্বরোড এলাকায় অবস্থান করাকালীন দুপুর ১৩:৫০ ঘটিকায় গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা এলাকা হতে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদক নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা করেছে।উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন দারিয়াপুর (হাতাপাড়া) পুলিশ বক্সের পশ্চিম পাশে রাস্তায় দুপুর ১৪.০০ ঘটিকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে চেকপোষ্ট পরিচালনা করা হয়। চেকপোষ্ট চলাকালীন ১৪:৩০ ঘটিকায় রাজশাহী গামী একটি সিএনজিকে দাড়ানোর জন্য সিগন্যাল দেওয়া হয়। সিগন্যাল পেয়ে ও র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে উক্ত সিএনজি হতে ধৃত আসামী রমজান হোসেন সাদ্দাম (৩১), পিতা-মৃত আয়েশ, সাং-তারাপুর পোড়াপাড়া, মনাকষা ইউপি, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে ঘটনাস্থলে আটক করা হয় এবং আসামীর স্বীকারোক্তি ও নিজ হাতে বের করে দেওয়া মতে তার সঙ্গে থাকা স্কুল ব্যাগের ভিতরে একটি কাগজের বক্সের ভিতর রক্ষিত ২৫ বোতল Eskuf (ফেন্সিডিল সমজাতীয় মাদক) ২৭ মার্চ ২০২৬ তারিখ ১৫.১০ ঘটিকায় উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ