বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ Smtv Media মানিকগঞ্জ।
মানিকগঞ্জে স্বরলিপি সংগীত নিকেতনের উদ্যোগে “স্বাধীনতা আমার স্বাধীনতা ২০২৬” উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩১ মার্চ ২০২৬, মঙ্গলবার সন্ধ্যা ৭টা মানিকগঞ্জ কালীবাড়ি ঐতিহ্যবাহী স্বরলিপি সংগীত নিকেতনের শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এ সাংস্কৃতিক সন্ধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে ঘিরে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান ও মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠান।অনুষ্ঠানে দলীয় ও একক সঙ্গীত পরিবেশন করেন—নাসরিন আহমেদ, বশির মাস্টার, এডভোকেট খোরশেদ আলম, শাহ সেলিম রেজা, ছবি চ্যাটার্জি, বেলা বেগম, নিকুঞ্জ মিত্র, লাকি আক্তারসহ আরও অনেকে।তবলায় ছিলেন প্রতুল রায় ও শ্যামল। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও সহযোগিতায় ছিলেন কমল আহমেদ কমল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী ও সংস্কৃতিপ্রেমী দর্শকবৃন্দ। রাত ৯টা পর্যন্ত চলা এই আয়োজন ছিল আনন্দ, আবেগ ও দেশপ্রেমে ভরপুর।মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই আয়োজন মুক্তিযুদ্ধের চেতনা আরও জাগ্রত করবে—এই প্রত্যাশায় এগিয়ে যাবে স্বরলিপি সংগীত নিকেতনের শিল্পীরা। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ