লোড হচ্ছে...

মানিকগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব পেলেন এডভোকেট জামিলুর রশিদ খান।

 


বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন মানিকগঞ্জ Smtv Media মানিকগঞ্জ। 


মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন সাবেক জেলা বিএনপির আহবায়ক এডভোকেট জামিলুর রশিদ খান। মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে অ্যাডভোকেট জামিলুর রশিদ খানের নিয়োগকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। পহেলা এপ্রিল ২০২৬ বুধবার দুপুরে ১২ টায় মানিকগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খানকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান বীর মুক্তিযোদ্ধা বৃন্দ। আজ ১ লা এপ্রিল ২০২৬ ইং মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে গেজেট নোটিফিকেশনে জানা গেছে।এডভোকেট জামিলুর রশিদ খান ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচন করেন। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর পরই মাননীয় প্রধানমন্ত্রীকে  এবং সকল এমপি, মন্ত্রী কে অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এডভোকেট জামিলুর রশিদ খান।সেই সাথে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি  দেশ ও জনগণের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবো। স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে জেলা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা এবং একসময় জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা তার এ নিয়োগে বিশেষ ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ নিয়োগকে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে স্বাগত জানিয়েছেন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন সহ ৪০জন বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন মহল থেকে আসা শতাধিক মানুষের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি যোগ্য ব্যক্তিকে যথাযথ স্থানে দায়িত্ব প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে তারা মনে করেন। নেতাকর্মীদের আশা, অ্যাডভোকেট জামিলুর রশিদ খানের নেতৃত্বে মানিকগঞ্জ জেলা পরিষদের উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার সার্বিক উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখবেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ