লোড হচ্ছে...

হাজার হাজার কৃষককে পল্লীবিদ্যুতের কয়েক কোটি টাকা জরিমানা।


মোঃ আবিদ হাসান সানু স্টাফ রিপোর্টার Smtv Media রাজশাহী।


রাজশাহীর তানোরে নিজ বাড়িতে থাকা সাব মার্সেবল পাম্পে সেচ দিয়ে বাড়ির পাশে পতিত জমিতে কেউ চাষ করেছেন সবজি কেউ বা রসুন, পেঁয়াজ। অনেক কৃষক সরিষা, মুসুর, আলু উঠানোর পরে কেউ ১০ কাঠা থেকে শুরু করে ৩ বিঘা পর্যন্ত করেছেন বোরো চাষ। আর এসব ফসল চাষই যেন রাজশাহীর তানোর উপজেলা ১৫ হাজার কৃষকের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। পল্লীবিদ্যুৎ সমিতি মার্চ মাসের বিলের সাথে ফসলে সেচ দেয়ার অপরাধে কৃষক প্রতি অতিরিক্ত এক হাজার ৫০০ টাকা করে জরিমানা যুক্ত করেছেন। সব মিলিয়ে ১৫ হাজার কৃষকের কাছে প্রায় ৩ কোটি টাকা আদায় করেছেন। আগের মাস (ফেব্রুয়ারি) মাসে একই সমান জরিমানা করে আরো ৮ হাজার কৃষকের কাছে আদায় করেছেন এক কোটি ৫০ লাখ টাকা উপরে। এ হিসাব শুধু তানোর উপজেলা ক্ষেত্রে। এর বাইরে রাজশাহী জেলার অন্য উপজেলাগুলোতেও এমন জরিমানা করা হয়েছে বলে প্রান্তিক কৃষকরা জানিয়েছেন। আলু, পেয়াজ আর রসুনের মতো চাষবাদগুলোতে কৃষক টানা দুই বছর ধরে লোকশান গুনছে। পল্লীবিদ্যুতের বাড়তি জরিমানার বোঝা টানতে গিয়ে অনেক কৃষক ফসলের লাভে চেয়ে এবারেও লোকসানের মধ্যে পড়েছেন। এতে বিদ্যুৎ কর্তৃপক্ষের উপর ক্ষুদ্ধ হয়ে উঠেছে। অনেকে ফসল চাষে আগ্রহ হারিয়েছে। তাই আগামীতে কমে যেতে পারে সবজিসহ অন্য ফসল চাষ।বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা জানান, বর্তমান সরকার কৃষক বান্ধব। সরকারের শুরুতেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি লোন মাফ করেছেন। অল্প সময়ে এসে কৃষকের জন্য কৃষক কার্ডসহ নানা উদ্যোগ নিয়েছেন সরকার যা কৃষকেরা ইতি মধ্যে সুফল পেতে শুরু করেছেন। এমন সময় পল্লীবিদ্যুতের অতিরিক্ত জরিমানার বোঝা একদিকে কৃষকের লোকশানের বোঝা বাড়াচ্ছে অন্যদিকে কৃষি কাজে ব্যাঘাতও ঘটছে। বরেন্দ্র অঞ্চল হিসাবে পরিচিত রাজশাহীর তানোর উপজেলা। এ উপজেলায় আলু ধান মসুর, সরিষা উৎপাদন করে দেশে খাদ্য ঘাটতি পূরণে কয়েক দশক ধরে ভূমিকা রাখছেন কৃষকেরা। কৃষকরা জানান, তানোর উপজেলা বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কতৃপক্ষ(বিএমডিএ) গভীর নলকুপে অনেক পানি কম উঠছে। অনেক গভীর নলকুপ ভূগর্ভস্থ পানি সংকটে বন্ধ হয়ে গিয়েছে। এতে পানির অভাবে হাজার হাজার জমি পতিত পড়ে থাকছে। বিশেষ করে বাড়ির আশেপাশে সবজি ও ফলের বাগানগুলোতে বাড়িতে বসানো সাব মার্সেবল পাম্প দিয়ে অল্প পরিসরে সেচ দিয়ে কৃষকরা চাষবাদ করছে। আর এ চাষ করতে গিয়েই বিপাকে পড়েছে কৃষকরা।রাজশাহী পল্লিবিদ্যুৎ সমিতি তানোর জোনাল অফিসের তথ্য মতে, উপজেলা প্রায় ৫১ হাজারে বেশি আবাসিক ও বাণিজ্যিকসহ প্রায় ৫৬ হাজার গ্রাহক রয়েছে। তানোর উপজেলা মুন্ডুমালা পৌর এলাকার পাঁচন্দর বাগমারাপাড়ার সামিরুল ইসলাম বাবু তার গ্রাহক হিসাব নং ১০৪৯০৪৫২৮১০৩৫। তার ফেব্রুয়ারি ও মার্চ মাসে সাধারণ বিলের সাথে এক হাজার ৫০০ টাকা করে দুই মাসে ৩ হাজার টাকা জরিমানা করে ৬ হাজার ২৩৪ টাকা বিল পাঠিয়েছেন পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ। পরপর দুই মাসের এমন বিল হাতে পেয়ে কৃষক সামিরুল চিন্তিত হয়ে পড়েছে। কৃষক সামিরুল ইসলাম বাবু জানান, বাড়ি পাশে ১৫ শতকের একটি জমি ছিল তার। জমির পাশে গ্রামে একটি বড় মসজিদের ওজুখানা পানি গিয়ে এমনিতেই পানি জমে থাকে। সেখানে তিনি চলতি বছর বোরো ধান রোপন করেছেন। বাড়ির বসানো সাব মার্সেবল পাম্প দিয়ে তিনি কয়েক ঘন্টা সেচ দিয়েছেন। এতে তার বিলের সঙ্গে ফেব্রুয়ারি ও মার্চ মাসে এক হাজার ৫০০ টাকা করে দুই মাসে ৩ হাজার টাকা অতিরিক্ত জরিমানা করা হয়েছে। কৃষক সামিরুল ইসলাম বাবু মতো তানোর উপজেলায় হাজার হাজার কৃষক এক হাজার ৫০০ বাড়তি জরিমানা বিল নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি তানোর জোনাল অফিসের সহকারী ব্যবস্থাপক (ডিজিএম) রেজাউল করিম জানান, রোবো চাষবাদ শুরু আগে কৃষকদের সেচ না দিতে এলাকা এলাকা মাইকিং করে প্রচারণা করা হয়েছে। কৃষি বিভাগসহ জেলা প্রশাসন কার্যালয়ে সভা করে বোরো সেচ না দেয়ার ব্যাপারে সিন্ধান্ত নেয়া হয়েছিল। তবু কৃষকেরা সেচ বন্ধ করেনি। তাই ৫৬ হাজার গ্রাহকের মধ্যে ৫ থেকে ৬ হাজার কৃষকে এক হাজার ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। ডিজিএম আরো বলেন, যদি এসব কৃষক অফিসে এসে আর সেচ দিবেনা এ মর্মে লিখিত দেন তাহলে আর জরিমারা করা হবেনা। তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ জানান, সেচ দেয়াতে এতো কৃষককে জরিমানা করার বিষয়টি তার জানা নেই। তবে বিষয়টি দ্রত সমাধান করার ব্যবস্থা নেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ