লোড হচ্ছে...

মানিকগঞ্জ সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ।



রাকিবুল ইসলাম স্টাফ রিপোর্টার: Smtv Media সাটুরিয়া মানিকগঞ্জ।


সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল প্রায় ১০টা ৩০ মিনিট পর্যন্ত হাসপাতাল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী প্রতিদিন নির্দিষ্ট সময়ে সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। তবে অভিযোগ রয়েছে, এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায়ই নিয়মিতভাবে পতাকা উত্তোলন করা হয় না।


হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি প্রতিষ্ঠান হিসেবে এখানে জাতীয় পতাকা উত্তোলন করা উচিত। কিন্তু আমরা প্রায়ই দেখি, তা করা হয় না, যা দুঃখজনক।”এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।এলাকাবাসী দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ