রুবেল মিয়া ময়মনসিংহ প্রতিনিধি Smtv Media ময়মনসিংহ।
ময়মনসিংহ সদর উপজেলার কৃষি উন্নয়ন ও সেচ সুবিধা বৃদ্ধিকল্পে চলমান খাল খনন কর্মসূচি পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। সম্প্রতি সদর উপজেলার ৪নং পরানগঞ্জ ইউনিয়ন এবং ৩নং বোররচর ইউনিয়নে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। পরিদর্শন দলটির নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি। তাঁর সাথে উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ:সৈয়দ তামান্না হোরায়রা সহকারী কমিশনার (ভূমি)জুবায়রা বেগম সাথী উপজেলা কৃষি অফিসার রাকিবুল হাসান উপজেলা প্রকৌশলী মাকসুদা খাতুন উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবুর রহমান উপ-সহকারী কৃষি কর্মকর্তা হামিদুল ইসলাম উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ রুবেল মিয়া সভাপতি সচেতন নাগরিক ফোরাম ময়মনসিংহ দক্ষিণ জেলা এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান **আবু হানিফ সরকার** এবং চরহাসাদিয়া গ্রামের ইউপি সদস্য রুবেল মিয়া। পরিদর্শনকালে পরানগঞ্জ ও বোররচর ইউনিয়নের সাধারণ কৃষকরা সন্তোষ প্রকাশ করেন। উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি প্রকল্পের কাজ দ্রুততম সময়ে এবং যথাযথ মান বজায় রেখে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ