লোড হচ্ছে...

পায়ে হেঁটে ১৫০কিলোমিটার পথ পরিভ্রমণ ঐতিহাসিক রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের চারজন ২০২৬ খ্রিস্টাব্দ।


মোঃ জাহিদুল ইসলাম সানি বিশেষ প্রতিনিধিঃ Smtv Media রাজশাহী।


ঐতিহ্যবাহী রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের  চার জন রোভার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে হিলি স্থলবন্দর  পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণের উদ্দেশ্যে আজ ২৩/০৪/২০২৬ ইং তারিখ  যাত্রা শুরু করে। এ উপলক্ষে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট  গ্রুপ কাউন্সিলের সম্পাদক প্রফেসর ড. রেজাউল করিম - ২ স্যার পরিভ্রমণকারী দলের সাথে সৌজন্য সাক্ষাৎ  ও উদ্বোধন ঘোষণা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন  রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ৪৫ -তম ইউনিট কাউন্সিলের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন,  ৪৬-তম ইউনিট কাউন্সিলের সাধারণ সম্পাদক মো: রিন্টু মিয়া সহ অন্যান্য রোভারবৃৃন্দ। পরিভ্রমণকারী রোভারবৃন্দ হলেন:১. রোভার এস,এম, আলফাজ আলী নয়ন (দলনেতা)  ২. রোভার মো: রাশিদুল ইসলাম (সহকারী দলনেতা) ৩. রোভার  মো: তাজিউর রহমান তাজ  (সদস্য)৪. রোভার প্রশান্ত সরকার (সদস্য) রোভার স্কাউটস্ এর সর্বোচ্চ সম্মান “প্রেসিডেন্ট’স রোভার স্কাউট এ্যাওয়ার্ড” প্রাপ্তির লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জন করার জন্য তারা এই পরিভ্রমণ সম্পন্ন করবে। পাঁচ দিনব্যাপি এই প্রোগ্রামে তারা রাজশাহী  থেকে নওগাঁ হয়ে হিলি স্থলবন্দর   পযর্ন্ত পায়ে হেঁটে পরিভ্রমণ করবে। এই সময় সমাজ সচেতনতামূলক চারটি শ্লোগান তারা বহন করবে-"যুদ্ধ নয়, শান্তিই মানবতার পথ"প্রকৃতি বাঁচলে বাঁচবে প্রাণ, রোভার স্কাউটের এই আহ্বান"পানি, গ্যাস ও বিদ্যুৎ অপচয় রোধ করি" "মাদকমুক্ত জীবন গড়ি"পরিভ্রমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করবে এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ