রতন কুমার প্রামাণিক মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ Smtv Media রাজশাহী।
রাজশাহী মোহনপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুষ্টি সপ্তাহের এ বছরের প্রতিপাদ্য "পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ"।বৃহস্পতিবার ২৩শে এপ্রিল মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আখতার হোসেন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার। বক্তব্য রাখেন,মোহনপুর থানার ওসি ( অফিসার ইনচার্জ) মিজানুর রহমান, ডাঃ ইসমাইল হোসেন সহ মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স,মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই)সহ অন্যান্য হাসপাতালের কর্মকর্তা বৃন্দ। পুষ্টি বিষয়ে প্রজেক্টর এর মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন ডাঃ মোঃ মুশাব্বির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


0 মন্তব্যসমূহ