লোড হচ্ছে...

রাজশাহীর মোহনপুর থানা এলাকা হতে প্রতারণা মামলার এজাহারনামীয় ১ নং আসামী আল আমীন'কে গ্রেফতার করেছে র‍্যাব-৫ রাজশাহী।


নিজস্ব প্রতিবেদক রাজশাহী বিভাগ Smtv Media রাজশাহী ।


র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সদর কোম্পানী, র‍্যাব-৫, রাজশাহী, এর একটি অপারেশন দল কর্তৃক ২৩ শে এপ্রিল ২০২৬ ইং সময় ০৭:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রজশাহী জেলার মোহনপুর থানাধীন কেশরহাট বাজার "শাহিন মুদি স্টোর" এর সামনে অপারেশন পরিচালনা করে আরএমপি এর রাজপাড়া থানার এফআই আর নং-১৪, তারিখঃ ১৮/১০/২০২৫ খ্রিঃ, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড এর প্রতারণা মামলার এজাহারনামীয় ১ নং আসামী ১। মোঃ আল আমীন ইসলাম পলাশ (৪২), পিতা-মৃত আব্দুর রহিম, সাং-বানাইল, ডাকঘর-গোবিন্দপাড়া, থানা-বাগমারা, জেলা-রাজশাহী'কে গ্রেফতার করে। আসামীকে উক্ত প্রতারণার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে সে সত্যতা স্বীকার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামিকে উক্ত প্রতারণা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে, সে দির্ঘদিন যাবৎ লোকজনের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নিয়ে আসছে মর্মে সত্যতা স্বীকার করে। আসামীকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ