মোঃ আব্দুল সালাম মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ Smtv Media মোহনপুর রাজশাহী
রাজশাহীর মোহনপুর মোহনপুর উপজেলায় ১৪ই এপ্রিল মঙ্গলবার কেশরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হরিদাগাছি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে আবুলের ছেলে রাসেলের বাড়িতে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, সহকারী কমিশনার ভুমি জোবায়দা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত পরিবারদের পরিদর্শন করে এবং শুকনো খাবার এবং তৎক্ষনাৎ কিছু সহায়তা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


0 মন্তব্যসমূহ