লোড হচ্ছে...

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক কুখ্যাত ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা।



রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধিঃ Smtv Media বীরগঞ্জ দিনাজপুর।

বুধবার (১ এপ্রিল) ভোরবেলা  উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়ন এলাকায় তাকে আটক করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তি মোহাম্মদ ফরিদুল ইসলাম (৩৮)। তিনি দিনাজপুর সদর উপজেলার রামনগর এলাকার শরিফুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও এলাকাবাসীর যৌথ সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে বিষয়টি বীরগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পুলিশ তাকে হেফাজতে নেয়।

পুলিশ জানায়, ফরিদুল ইসলামের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানা সহ বিভিন্ন থানায় ডাকাতির মোট আটটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি সাজা পরোয়ানাসহ মোট চারটি ওয়ারেন্ট ছিল।গ্রেপ্তারের পর তাকে দিনাজপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে কোতোয়ালি থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ