রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি: Smtv Media বীরগঞ্জ দিনাজপুর।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে সরকারী নগদ অর্থ বিতরণ করা হয়েছে।২৫ এপ্রিল শনিবার সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থেকে বক্তব্যে বলেন সরকারের পাশাপাশি সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে সকলের দাঁড়ানো উচিত ও নৈতিক দায়িত্ব। বর্তমান সরকার সব সময় দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন উন্নয়ন ও সহায়তা মূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।তিনি বলেন, এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার মোট ২১০টি পরিবারের মাঝে প্রত্যেককে ৩ হাজার টাকা করে নগদ মোট ৬ লাখ ৩০ হাজার অর্থ সহায়তা প্রদান করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা গেছে।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।



0 মন্তব্যসমূহ