নিজস্ব প্রতিবেদক রাজশাহী বিভাগ Smtv Media রাজশাহী।
র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৫ এপ্রিল ২০২৬ তারিখ রাত্র- ২৩.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন নওদাপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে র্যাবের গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং অদ্য তারিখ সিপিএসসি, র্যাব-৫ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে উক্ত এলাকা তল্লাশী করে একটি কাপড়ের ব্যাগে ৪১ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল পাওয়া গেলে তা বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ