মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ Smtv Media চাঁপাইনবাবগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অবসরপ্রাপ্ত সম্মানিত কর্মকর্তা ও কর্মচারীদের এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে পৌর সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) ও পৌরসভার প্রশাসক জনাব উজ্জ্বল কুমার ঘোষ। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সংসদের সভাপতি জনাব মো: এনামুল হক পৌর নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ সাধারণ সম্পাদক পৌর কর্মচারী সংসদ মো:আব্দুল আজিজ খান ও বিদায়ী অতিথি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সহ বারো জন।
বিদায়ী অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ কর্মজীবনের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তারা বলেন, একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে অভিজ্ঞ কর্মীদের ভূমিকা অপরিসীম। কর্মজীবন থেকে অবসর নিলেও তাদের অভিজ্ঞতা ও পরামর্শ পৌরসভার ভবিষ্যৎ পথচলায় সহায়ক হবে।
সংবর্ধনা শেষে বিদায়ী কর্মীদের হাতে সম্মাননা স্মারক ও বিশেষ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।



0 মন্তব্যসমূহ