লোড হচ্ছে...

মানিকগঞ্জের সাটুরিয়ায় সাংবাদিকের গাড়ি ভাঙচুর ও লুটপাট: ৬ জন গ্রেপ্তার।



রাকিবুল ইসলাম মানিকগঞ্জ সাটুরিয়া স্টাফ রিপোর্টার Smtv Media মানিকগঞ্জ 



মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় দৈনিক ভোরের পাতার সাংবাদিক নুরুল ইসলাম স্বপনের প্রাইভেট কার ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন— উপজেলার কান্দাপাড়া গ্রামের আব্দুল মান্নান, আব্দুল জব্বার, শফিকুল ও রহিম বাদশা, ফুকুরহাটি গ্রামের রায়হান এবং কৃষ্টপুর গ্রামের শামীম হোসেন।পুলিশ জানায়, সোমবার গভীর রাতে সাটুরিয়া থানা পুলিশ উপজেলার কান্দাপাড়া, ফুকুরহাটি ও কৃষ্টপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ রাত ৮টার দিকে শিবালয় উপজেলা থেকে নিজ বাড়ি সাটুরিয়ায় ফেরার পথে কান্দাপাড়া বাজার এলাকায় সাংবাদিক নুরুল ইসলাম স্বপনের গাড়িতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় গাড়িটি ভাঙচুরও লুটপাট করা হয় বলে অভিযোগ রয়েছে।ঘটনার পর গত রবিবার (২৯ মার্চ) রাতে ভুক্তভোগী সাংবাদিক নুরুল ইসলাম স্বপন সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।আসাদুজ্জামান আসাদ, সাটুরিয়া থানার ওসি (তদন্ত), জানান— সাংবাদিকের গাড়ি ভাঙচুর মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে এজাহারভুক্ত চারজন এবং অজ্ঞাতপরিচয়ের দুইজন রয়েছেন। মঙ্গলবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ