লোড হচ্ছে...

গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা।

 


মোঃ নাসির উদ্দিন, বিষেশ প্রতিনিধিঃ Smtv Media পটুয়াখালী। 


পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণের এই উদ্যোগে কিছুটা স্বস্তি ফিরেছে অসহায় জেলে পরিবারগুলোর মাঝে।জাতীয় ইলিশ মা মাছ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে গলাচিপা উপজেলার নলুয়াভাগি সাংগঠনিক ইউনিয়নে ৩৮৬ জন জেলের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। কঠিন এই সময়ে জীবিকা বন্ধ থাকায় দুশ্চিন্তায় থাকা জেলে পরিবারগুলোর জন্য এই সহায়তা যেন এক টুকরো আশার আলো। দৃশ্যপট বর্ণনা ক্যামেরায় দেখা যায়—দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা জেলেরা, কারো চোখে ক্লান্তি, আবার কারো মুখে স্বস্তির হাসি। চালের বস্তা হাতে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। “আমরা ইলিশ রক্ষার জন্য মাছ ধরা বন্ধ রাখছি। এই সহায়তা না পেলে পরিবার চালানো কঠিন হয়ে যেত।এসময় উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়নের টেক অফিসার মোঃ শাহ মোঃ ইমন, প্যানেল-১ চেয়ারম্যান আকন মোঃ আবু সাইদ, বিএনপির নলুয়াভাগি সাংগঠনিক ইউনিয়নের সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন জিয়া ঢালী, সচিব মোঃ রমিজ উদ্দিন, আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন পোন্চাইতসহ আরও অনেকে।ইলিশ রক্ষায় সরকারের এই উদ্যোগ শুধু একটি প্রকল্প নয়—এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সংরক্ষণের লড়াই। আর সেই লড়াইয়ে অংশ নেওয়া জেলেদের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত উদাহরণ। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ