নিজস্ব প্রতিবেদক রাজশাহী বিভাগ Smtv Media রাজশাহী।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল কর্তৃক ২২ এপ্রিল ২০২৬ খ্রিঃ ১৬.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন তেরোখাদিয়া পশ্চিমপাড়া গ্রামস্থ ধৃত আসামী শাহাজাহান আলী এর বসতবাড়ীতে তল্লাশি করে ৩৬.৭ কেজি গাঁজা, ০২টি মোবাইল, ০৩টি সিম সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ শাহাজাহান আলী (৫৮), পিতা- মৃত সোলেমান সরকার, মাতা- মোছাঃ কহিনুর বেগম, ২। মোঃ রিদওয়ান ইসলাম @ হৃদয় (৩০), পিতা- মোঃ শাহাজাহান আলী, মাতা- মোছাঃ রাজিয়া সুলতানা @ করাজিয়া সুলতানা, উভয়ের সাং- তেরখাদিয়া পশ্চিমপাড়া, ওয়ার্ড নং-১৪, থানা- রাজপাড়া, মহানগর রাজশাহীদ্বয়কে গ্রেফতার করে। ধৃত আসামিদ্বয় কে জিজ্ঞাসাবাদে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ পূর্বক উক্ত এলাকা সহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে সত্যতা স্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিদ্বয়কে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে তারা বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত বাড়ীতে মজুদ করে রেখেছিল মর্মে স্বীকার করে। উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় মামলা প্রকৃয়াধীন। বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি আপনার বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে প্রচার করার জন্য অনুরোধ করা হলে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ উপস্থিত ছিলেন।


0 মন্তব্যসমূহ