মোজাম্মেল হক: বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ Smtv Media বীরগঞ্জ উপজেলা।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও পুষ্টিসমৃদ্ধ বৃক্ষরোপণ কার্যক্রমকে উৎসাহিত করতে বিশেষ কর্মসূচির আওতায় সজিনা ডাল চারা কাটিং রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ) সকাল সাড়ে ১১টায় উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের পাঁচপীর এলাকায় এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বসতবাড়ির আশপাশ ও রাস্তার দুই ধারে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রকিবুল হাসান প্রামাণিক এবং উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বাসিন্দারা অনুষ্ঠানে অংশ নেন। কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, পুষ্টিগুণসমৃদ্ধ সজিনা গাছ পরিবেশের পাশাপাশি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


0 মন্তব্যসমূহ