রঞ্জিত সরকার বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ Smtv Media বীরগঞ্জ দিনাজপুর।
দিনাজপুুরের বীরগঞ্জে সনকা আদিবাসী ধর্মান্তরিত খৃষ্টানদের বসতবাড়ি, কবরস্থান ও শ্বশ্মান কালি মন্দিরে সংঘটিত মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং সন্ত্রাসী হামলার ঘটনায় দায়েরকৃত এজাহার নামীয় ১৪ জন অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় অবশেষে আইনশৃঙ্খলা বাহিনী ২ জন আসামিকে গ্রেফতার করেছে। জানা যায়, সাম্প্রতিক এই নৃশংস ঘটনায় একটি শ্মশানকালী মন্দিরে ভাঙচুর চালানো হয় এবং দেবমূর্তি ক্ষতিগ্রস্ত করে ভুট্টা ক্ষেতে ফেলে দেয়া হয়। একই সঙ্গে পিউস মুরমুকে বেদম মারপিট করত, তার বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হলে ব্যপক ক্ষয়ক্ষতি ঘটে এবং এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর ভুক্তভোগীরা রাতে থানায় অভিযোগ দায়ের করলে ১৯ এপ্রিল ১৭ নম্বর মামলা রেকর্ড করা হয়। পুলিশ তদন্ত শুরু করে এবং জড়িতদের শনাক্তে অভিযান চালায়। তারই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে এজাহারে উল্লেখিত আসামী আজাদ ও মনি নামের ২ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ । প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ অফিসার এস আই দেবাশীষ রায়। আইনশৃঙ্খলা বাহিনী তথা অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা সাইফুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িত অনেককে চিহ্নিত করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে এবং দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ