মোঃ মোজাম্মেল হক বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ Smtv Media বীরগঞ্জ দিনাজপুর।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট শিমুলতলা ধানহাটিতে পহেলা বৈশাখ ১৪৩৩ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ভোগনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজিউর রহমান। সঞ্চালনা করেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সাব্বির হোসেন (রয়েল)। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী মোছা. লাইজু বেগম, বীরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম (মাজু), ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম ও সাদেকুল ইসলাম, রহিম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নজরুল ইসলাম, ইউপি সদস্য শফিকুল ইসলাম ও আশরাফুল ইসলাম, কবিরাজহাট বাজার কমিটির সভাপতি মো. কালাম এবং রহিম বখশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিজ উদ্দিন। এ ছাড়া ইউনিয়ন পরিষদের সচিব ও সহকারী সচিব, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। উৎসবমুখর পরিবেশে নতুন বছরকে বরণ করতে উপস্থিত মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।আয়োজনে: ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদ, বীরগঞ্জ। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ