নিজস্ব প্রতিবেদক রাজশাহী বিভাগ রাজশাহী
র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবন্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র্যাব-৫ কর্তৃক গত ৩১ মার্চ ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে রাত্রী-২১.৩০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বিজয়নগর নামক এলাকায় র্যাবের একটি চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করে ০১ টি সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগ যার ভিতরে ০১ টি স্বচ্ছ সাদা রংয়ের পলিথিনের মধ্যে বিস্ফোরক সাদৃশ্য দ্রব্য গান পাউডার ও ০১ টি লাল রংয়ের শপিং ব্যাগ যার ভিতরে স্বচ্ছ সাদা পলিথিনের মধ্যে ভাঙ্গা কাঁচের গুড়া পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত প্লাস্টিকের ব্যাগের মধ্যে রক্ষিত গান পাউডার ১২ কেজি ৫৮০ গ্রাম ও কাঁচের গুড়া ০২ কেজি ১৪০ গ্রাম উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতসমূহ রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ